মানবতার অন্যতম দৃষ্টান্ত ফ্রী মোশন'র ফিরোজ

  

মানবতার অন্যতম দৃষ্টান্ত ফ্রী মোশন'র ফিরোজ

যদিও মানবতা কথাটার অনেক গভীর তাৎপর্য আছে, তবুও সাধারন দৃষ্টিতে মানবতা হলো মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য যার দ্বারা একজন মানুষ পুর্নাঙ্গ মানুষে পরিনত হতে পারে। এক কথায় মানবতা হলো- মানুষের জন্য মানুষের ভালোবাসা,স্নেহ মায়া মমতা। সেটা হোক পাশের বাড়ীর কিংবা হাজার মাইল দুরের অপরিচিত কোন মানুষ।

মানবতা কি আপেক্ষিক? আসলে এটা আপক্ষিক না হলেও আমরা এটাকে আপেক্ষিক বানিয়ে ফেলেছি। স্থান, কাল, ধর্ম ইত্যাদির উপড় নির্ভর করে মানবতার রুপ ভিন্ন হতে পারে। একারনেই, আমরা রাস্তার পাশের ছেলেটি যখন ডাস্টবিনে খাবার খোঁজে, কিংবা দুই বছরের বাচ্চা যখন ক্ষুধার জালায় ভিক্ষার জন্য হাত পাতে, তখন মানবতার অবক্ষয় খুজে পাই না।

তবে বর্তমান সময়ে যেখানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত সেখানে মানবতা শব্দটা কিছুটা ভিত্তিহীন হয়ে গিয়েছে। কিন্তু তার ভিতর থেকেও কিছু মানুষ নিজের সবটুকু উজার করে দিচ্ছে মানবতার সেবায়। এরই মধ্যে ফিরোজ হাসান অন্যতম। হা বলছিলাম সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ ‘ফ্রি মোশন’র সেই ফিরোজ হাসানের কথাই। যিনি কিনা ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে মানবতার ফেরিওয়ালা হিসেবে।

ভ্রমণের সুবাদে সুবিধাবঞ্চিত মানুষগুলোকে সহায়তার লক্ষ্যে নিজ থেকেই এগিয়ে আসেন তিনি। এভাবে একের পর এক সুবিধাবঞ্চিতদের সাহায্যে হাত বাড়াতে থাকেন। সেগুলো আবার ভিডিও করে আপলোড করা শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। তবে তা নিজের প্রচারের স্বার্থে নয়। বরং অন্যদের মানবতা জাগ্রত করতে। মানবিক চেতনাকে ছড়িয়ে দিতে ২০২০ সালে ভিডিও কন্টেন্ট তৈরি শুরু করেন।

তার প্রতিটা ভিডিওতেই দেখা যায়, বাইক নিয়ে কোথাও যাওয়ার পথে বিভিন্ন সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে। সাধ্যনুযায়ী ক্ষনিকের জন্য হলেও মলিন মুখটাতেও হাসি ফুটিয়ে তোলেন। তরুণদের অনুপ্রেরণা জোগাতে তার এই ভিন্ন ধরনের কন্টেন্ট প্রশংসার জোয়ারে ভাসছে।

দেশের প্রতিটা মানুষ, প্রতিটা তরুন যদি একটু মানবতার হাত বাড়াতো তবে হয়ত সুবিধাবঞ্চিত মানুষগুলোর সংখ্যা অনেক হারেই কমে যেত। প্রত্যাশা রাখি প্রতিটা তরুন হোক একেকজন ফিরোজ হাসান। তারা মানবতার কাজে রাখুক নতুন কোনো দৃষ্টান্ত, জন্ম দিক নতুন কোনো ইতিহাসের।

ইচ্ছাব্লক ডট কম/এম.এম

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates