দ্রুত ওজন কমানোর জন্য কিছু শর্টকাট টেকনিক

 

দ্রুত ওজন কমানোর জন্য কিছু শর্টকাট টেকনিক

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের রিকেষ্ট এর সেরা একটি টপিক নিয়ে বিভিন্ন ডাক্তার এর পরামর্স্য অনুযায়ী দ্রুত ওজন কমানোর জন্য কিছু শর্টকাট টেকনিককিছু তুলে ধরার চেষ্টা করেছি আসা করি ওজন কমানোর জন্যে সিংহভাগ কাজে দিবে। কীভাবে ওজন কমানো যায়? এই নিয়ে অতিরিক্ত স্বাস্থ্যবান মানুষগুলো দুশ্চিন্তায় থাকেন। খাওয়া-দাওয়া কমিয়ে দিবে নাকি ব্যায়াম শুরু করবে কিছুই বুঝে উঠতে পারে না। অনেকেই আছে, যারা নানা চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না। সকল পরিশ্রমই বৃথা যাচ্ছে। তবে ওজন কমানো অসম্ভব কিছু নয়। এজন্য আপনাকে সঠিক রুটিন মেনে চলতে হবে।

এদিকে ওজন কমাতে গিয়ে আপনি কিছু না কিছু ভুল করে থাকেন, তাতে ওজন তো কমবেই না বরং শরীরে নেতিবাচক প্রভাব পড়বে। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস এবং খাবারের তালিকায় কিছু পরিবর্তন এনে ওজন কমানো শুরু করা যেতে পারে। পরিকল্পিত ডায়েট ও শরীরচর্চা চালিয়ে যাবেন, পাশাপাশি খেয়াল রাখবেন নিচের বিষয়গুলোর প্রতি-

i.প্রোটিন গ্রহণ

অনেকে ওজন কমাতে গিয়ে প্রোটিন জাতীয় খাবার বন্ধ করে দেন। অনেকেই মনে করেন, নিয়মিত প্রোটিন খেলে ওজন কমানোর প্রক্রিয়া বাঁধাগ্রস্ত হতে পারে। এটি ভুল ধারণা। কাঙ্ক্ষিত ওজন ফিরে পেতে অবশ্যই খাবারে সঠিক পরিমাণ প্রোটিন যোগ করুন। কারণ প্রোটিন জাতীয় খাবার খেলে ক্ষুধার মাত্রা কমে। এতে বারবার খাবার খাওয়ার প্রয়োজন হয় না। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

ii.ব্যাকআপ প্ল্যান

ওজন কমানোর আগে সবসময় অ্যাকশন প্ল্যান রাখবেন। সেই প্লান বা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন। কোনো কারণে সেই পরিকল্পনা কাজে না লাগলে ব্যাকআপ প্ল্যানে যেতে হবে। তাই সবসময় ব্যাকআপ প্লান রাখা দরকার।

iii.সালাদ খান

প্রতিদিনের খাবারে রাখুন বিভিন্ন ধরনের সালাদ। সেইসঙ্গে সবজি জাতীয় খাবার প্রতিদিন খেতে হবে। সবজিতে থাকে কম ক্যালোরি এবং বেশি ফাইবার। ফাইবার ও ক্যালোরির এই চমৎকার সমন্বয় ওজন কমাতে দারুণ সহায়ক। তাই খাবারের তালিকায় সবজি রাখুন। তবে অতিরিক্ত তেল-মসলা দিয়ে রান্না করা নয়, অল্প মসলায় রান্না করা, সেদ্ধ সবজি অথবা সালাদ তৈরি করে খান। এতে উপকার বেশি পাবেন।

iv.সবদিকে নজর রাখুন

ওজন কমাতে চাইলে নজর রাখতে হবে সবদিকে। শুধু শরীরচর্চা কিংবা খাবারের দিকে নয়, খেয়াল রাখুন ঘুম, মানসিক প্রশান্তি, বিশ্রাম ইত্যাদি দিকেও। সবদিক সমানতালে চললে ওজন কমানো সহজ হবে।

আরও পড়ৃন: গরম থেকে রেহাই পেতে খাবেন যে ফল খাবেন

ইচ্ছাব্লগ ডট কম/এম.এম

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates