জীবনের গল্প ‘রফিকুজ্জামান রুমান’ ১ম পর্ব

  


বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি তের বছর ধরে। আমার পেশা নিয়ে আমি খুশি, আলহামদুলিল্লাহ! মাঝেমধ্যে কথা প্রসঙ্গে একটু একটু বুঝতে পেরেছি, আমার আম্মা আরও খুশি হতেন যদি বিসিএস ক্যাডার হতাম।

কিন্তু আমি কোনোদিনও বিসিএস ক্যাডার হতে চাইনি। আমি হতে চেয়েছি শিক্ষক। এবং শিক্ষক হওয়ার পরে বুঝেছি, এছাড়া আমার আর কোনো গতি ছিল না। শিক্ষকতাকে আমি দারুণভাবে উপভোগ করি। শিক্ষকতায় আমার যোগ্যতার ঘাটতি আছে, কিন্তু নিবেদনের কোনো ঘাটতি নেই বলেই মনে হয়।

তারই কারণে হয়তো বিভিন্ন জায়গায় শিক্ষকতা করার সুযোগ হয়েছে। যে বিসিএস ক্যাডারের স্বপ্ন আমার পরিবারের, সেই ক্যাডারদের মাঝেও শিক্ষকতা করেছি। বহুদিন ধরেই বিসিএস তথ্য ক্যাডারদের ক্লাস নিই। সম্মানী পাই।

ক'দিন আগেও এরকম একটি ক্লাস শেষে, আম্মা যেহেতু আমার বাসায় আছেন, সম্মানীর টাকাটা তাকে দিই। এই দেওযার মধ্যে কী যে আনন্দ আছে বলে বুঝানো যাবে না। তিনি কোনোভাবেই নিতে চাইলেন না। জোর করেই দিলাম।

আজ সকালে আম্মা চলে যাচ্ছেন। গাড়িতে বসে হঠাৎ বলে উঠলেন, তোমার বুক সেলফে "জানা অজানা মাওলানা ভাসানী" নামের একটা বই আছে না? আমি বললাম, হিম। আম্মা বললেন, ঐ বইটার মধ্যে তোমার টাকাটা রেখে এসেছি। সরাসরি দিলে তুমি নিতে না, তাই।

আমি বেশ অবাক হলাম। বললাম, টাকাটা দিতে পেরে আমার খুব ভালো লেগেছিল। কেন এমন করলেন? আম্মা বললেন, তোমার হাঁটুতে ব্যাথা। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ক্লাস নাও। এই টাকা দিয়ে তুমি হাঁটুর চিকিৎসা করাবে।

গাড়ির জানালা ভেদ করে আকাশের দিকে তাকালাম। সেখানে কতো মেঘ জমে আছে বৃষ্টি হবে বলে। বৃষ্টি দ্রুত নেমে আসুক। আম্মা বৃষ্টি দেখুক। আমার দুচোখের বৃষ্টি তার চোখে যেন না পড়ে।

রাতে বাসায় ফিরে ঐ বইটি আমি এখনও দেখিনি। আম্মা যে রুমে ছিলেন, সেখানে উঁকি দিতেই হৃদয় হাহাকার করে ওঠে। কী যেন নেই। সবকিছু শূন্য শূন্য লাগছে। মা ছাড়া পৃথিবী কেমন হয়? আমি ভাবতে পারছি না। আমার দুচোখ জুড়ে আবারও বৃষ্টি।

 
লেখক: রফিকুজ্জামান রুমান,ডিপার্টমেন্ট হেড,মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
 
ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি। এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্দের লেখা পাঠাতে সরাসরি যোগাযোগ এবং পাঠাতে পারেন আমাদের প্রতিনিধি যাচাই করে আপনার সাথে যোগা করবে।

লেখা জমা নিচ্ছে 👉 : জমা দিন

অথবা ,আপনি সরাসরি ইমেইল করতে পারেন 👉 ‘ icchablog@gmail.com’

জানুন  👉 : আমাদের সম্পর্কে

লেখা টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে পাশে থাকবেন।

ইচ্ছাব্লগ ডট কম/এম.এম 

:::::::::::::::::: ধন্যবাদ ::::::::::::::::::

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates