কবিতা: হিদ্দাগাছ

  


 

কবিতা: হিদ্দাগাছ
সুজাউদ্দৌলা

আমাদের ঘরের পাশে একটা আছে
পুরো এলাকাতে আর একটাও নেই
আগে ছিল অনেক- আমাদের বাল্যকালে
আমরা তার ফল দিয়ে ষোলগুটি খেলতাম
বড়রা ফল দিয়ে ভিজিয়ে রাখতো জাল
গাবফল দিয়ে যেভাবে ভেজাতো
হিদ্দাগাছের পাতা খুব প্রিয় না হলেও ছাগল খেত
সেই গাছগুলির কোটরে থাকতো টিয়া পাখি
আজ একটা মাত্র গাছ আছে লোকে যাকে
হিগ্দা বা হিদ্দাগাছ বলে ডাকে
জানিনা বইপুস্তকে তার নাম কী?
বড়ভাই ওইগাছ কাটার ঘোষণা দিয়েছে
আমি বৈচিত্র্য ভালবাসি তাই প্রকৃতি থেকে
হিগ্দা বা হিদ্দাগাছ হারিয়ে যাওয়া আমার জন্য বড়ই অনুতাপের


লেখক পরিচিতি: জন্ম ১০ অক্টোবর ১৯৭৭ ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা কালাদহ গ্রাম। পিতা: মোঃ আরজউল্যাহ মাতাঃ ফজিলা খাতুন। দম্পতির পঞ্চম সন্তান তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত এক পুত্র সন্তানের জনক। তিনি কেশরগঞ্জ মহাবিদ্যালয় বাংলা বিভাগ প্রভাষক হিসেবে কর্মরত। তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অন্যস্বর দৃষ্টি প্রতিভা এবং উপন্যাস গায়েন, মৃত সব মানুষের পাশে বসে, জীবনের খেলা (কাব্য) জীবন সীমান্তে (উপন্যাস)  ইত্যাদি।

 

ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি। এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্ডের লেখা পাঠাতে সরাসরি যোগাযোগ করেন। আমাদের প্রতিনিধি যাচাই করে আপনার সাথে যোগা করবে।

লেখা জমা নিচ্ছে 👉 : জমা দিন

অথবা ,আপনি সরাসরি ইমেইল করতে পারেন 👉 ‘ icchablog@gmail.com’

 জানুন  👉 : আমাদের সম্পর্কে

কবিতাটি ভালো লেগলে অবশ্যই  কমেন্ট এর আপনার ফেসবুক ওয়ালে শেয়ার দিতে পাশে থাকবেন।

ইচ্ছাব্লগ ডট কম/এম.এম 

:::::::::::::::::: ধন্যবাদ ::::::::::::::::::

 
Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates