কবিতা: চলচ্চিত্র নির্বাচন এবি এম সোহেল রশিদ
চলছে নির্বাচন অভিনেত্রী অভিনেতার ভোটার সরগরম! কেউ কারও নয় যম! কিন্তু চলছে দেশে তর্কবিতর্ক বেশুমার। জাতীয় নির্বাচনের চেয়েও বেশি উত্তেজনা অতীত কৃতকর্মের জন্য নেই অনুশোচনা ভোট চাই সকলের, কাছে যেন পাই প্রিয়জনদের পর্দায় কিংবদন্তি, তবু নন তিনি সকলের। . নায়ক বড়, না-কি ভিলেন বড় সেটা বিবেচ্য বিষয় নয় সবসময় যে পাশে রয়, সুখদুঃখের সাথি হয় তারই এবার হবে জয়, জেনে রেখ নিশ্চয়। . মাথা ঠাণ্ডা করে ভাবতে হবে সবার অটুট থাকুক সম্পর্ক শিল্পী সত্তার আত্মমর্যাদা না-কি করুণা, জানা দরকার অব্যহত উন্নয়ন না-কি পরিবর্তন ভাবনা আপনার। . ইমেজধারী না-কি মানবতাবাদী বেছে নাও দেশের মানুষের চাওয়া-পাওয়ার মূল্য দাও বেকার থাকার অহংকার নয়, চাই কাজ মতামত জানানোর শ্রেষ্ঠতম সময় আজ। |
লেখক: ঢাকা থেকে, এবি এম সোহেল রশিদ।
ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি। এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্ডের লেখা পাঠাতে সরাসরি যোগাযোগ করেন। আমাদের প্রতিনিধি যাচাই করে আপনার সাথে যোগা করবে।
লেখা জমা নিচ্ছে 👉 : জমা দিন
অথবা ,আপনি সরাসরি ইমেইল করতে পারেন 👉 ‘ icchablog@gmail.com’
কবিতাটি ভালো লেগলে অবশ্যই কমেন্ট এর আপনার ফেসবুক ওয়ালে শেয়ার দিতে পাশে থাকবেন।
ইচ্ছাব্লগ ডট কম/এম.এম
:::::::::::::::::: ধন্যবাদ ::::::::::::::::::