বন্ধু
গতকাল এক বাল্যবন্ধুর সাথে সাক্ষাৎ
বহু বছর বিচ্ছিন্ন ছিল যোগাযোগ
ভাবতাম কোথায় জানি আছে আমার বন্ধুটি
কেমন আছে অথবা আমাকে রেখেছে কি
মনে?
তাই শুরুতেই জানতে চাইলাম কেমন আছ
বন্ধু দিনকাল কেটেছে কেমনে
আমার কথা ছিল কি তোমার মনে?
বন্ধু শুরু করলো তার ভালো থাকার কথা
কত আয় উন্নতি করেছে এতদিনে
কেমন হয়েছে ক্ষমতাধর আর পাচ্ছে কতোটা
সম্মান সমাজের লোকজনের কাছে
তার ফিরিস্তি চলছে তো চলছেই
শুনতে শুনতে ভাবি ধুরবাল দেখা না হলেই হয়তো ভালো ছিল।
আরো পড়ুন: মন মাতানো ১০ টি কবিতা সুজাউদ্দৌলা - ২০২১
লেখক পরিচিতি: জন্ম ১০ অক্টোবর ১৯৭৭ ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা কালাদহ গ্রাম। পিতা: মোঃ আরজউল্যাহ মাতাঃ ফজিলা খাতুন। দম্পতির পঞ্চম সন্তান তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত এক পুত্র সন্তানের জনক। তিনি কেশরগঞ্জ মহাবিদ্যালয় বাংলা বিভাগ প্রভাষক হিসেবে কর্মরত। তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অন্যস্বর দৃষ্টি প্রতিভা এবং উপন্যাস গায়েন, মৃত সব মানুষের পাশে বসে, জীবনের খেলা (কাব্য) জীবন সীমান্তে (উপন্যাস) ইত্যাদি।
ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি । এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্ডের লেখা পাঠাতে সরাসরি যোগাযোগ করেন। আমাদের প্রতিনিধি যাচাই করে আপনার সাথে যোগা করবে।
লেখা জমা নিচ্ছে 👉 : জমা দিন
অথবা ,আপনি সরাসরি ইমেইল করতে পারেন 👉 icchablog@gmail.com
জানুন 👉 :আমাদের সম্পর্কে
কবিতা টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ।
:::::::::::::::::: ধন্যবাদ ::::::::::::::::::
