মন মাতানো ১০ টি কবিতা সুজাউদ্দৌলা - ২০২১

মন মাতানো ১০ টি কবিতা

কবিতা, কাব্য বা পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস-যা  একজন কবির আবেগ-অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রুপ এবং তা অত্যাবশ্যকীয়ভাবে   উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত সৃষ্টির উদাহরণ। 

পৃথিবী নামক গ্রহের তাবৎ বিষয়কে পুজি করে কবিতা ফলত সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে।        কাঠামোর বিচারে কবিতা নানা রকম। যুগে যুগে কবিরা কবিতার বৈশিষ্ট্য ও কাঠামোতে পরিবর্তন এনেছেন। কবিতা শিল্পের মহত্তম শাখা পরিগণিত। 

কবিতার রয়েছে দীর্ঘ ইতিহাস, এবং কবিতাকে সংজ্ঞায়িত করার প্রাথমিক প্রচেষ্টা, যেমন এরিস্টটলের পোয়েটিকস, অলঙ্কারশাস্ত্র, নাটক, সংগীত এবং হাস্যরসাত্ম বক্তব্যের বিভিন্ন ব্যবহারসমূহের উপর দৃষ্টিপাত করে। কবিতা সাহিত্যের আদিমতম শাখা। <  উইকিপিডিয়


মন মাতানো ১০ টি কবিতা:

 

             কবিতা ­­-১

 ক্রীতদাসেরা ভালো আছে দেখে

    সুজাউদৌলা


নিজেকেও বিক্রি করে দিই

এখন ক্রীতদাসেরাই পায় সমস্ত হালুয়া রুটি

নির্লজ্জভাবে টানে নিজের দিকে ঝোল

পায় ভালো গদি ক্ষমতার কোল

এরা বিক্রি হয়েছে অর্থে পদক পদবীতে

আর বলছে না না আমরা স্বাধীন

বড় রঙ্গ বড় রগড়

আমিও তাই জানছি দাম দর

সময় পাল্টেছে এখন হাওয়া বুঝে চলতে হয়

এখন মেপেজোকে কথা বলতে হয়

আর নিজেকে দিতে হয় বিক্রি করে

    

  সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম

 

 

  কবিতা­ ­_ ২

  আমার প্রাক্তন প্রেমিকা

সুজাউদৌলা

 

প্রাক্তন প্রেমিকা আমাকে দেখাতে আসে তার

                                             সুখ

দেখি গহণাশোভিত শরীর উপচানো সুখে

   চিকচিক করছে তার চিবুক।

প্রগলভ গল্পে প্রচার করে স্বামীর সাফল্য

আমাকে বুঝাতে চায় কত ঠকে গেছি

হেরে গেছি কতটা জীবনের চাওয়া পাওয়ায়

আমি হাসি মনে মনে হায়রে মেয়ে মানুষ

সুখি হয়েও সুখ নেই যত সুখ অপরকে

দুঃখ দিতে বর্বর আঘাতে।

 

         সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম

 

 

  কবিতা ­­-৩

                                                    গাছ

সুজাউদৌলা 

 

দাদার হাতে লাগানো গাছ কাটা হলো

কাটা হলো আব্বার হাতে লাগানো গাছ

বাড়ি বড় হচ্ছে জমি কমে যাচ্ছে

আমি কোথায় লাগাবো গাছ ?

দাদার কবরের উপর অাব্বার কবরের উপর

আমার কবরও হবে কোন গাছতলায়

তার আগে শুনি শুধু বৃক্ষনিধনের  ধ্বনি

কেবল করাতকলের শব্দ

 

       সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম

 


 

কবিতা ­­-৪

  থাপ্পড় ও গাল ব্যথা

সুজাউদ্দৌলা


এক গালে থাপ্পড় খেয়ে আমার যীশুর কথা
মনে পড়েনা         
বরং গাল ব্যথা টের পাই
আরেক গাল পেতে দেবার কথা মনে পড়েনা
দেখি থাপ্পড় উঁচিয়ে এগিয়ে আসছে অনেক
                                             হাত
সত্য কথা বলে করেছি তাদের আঘাত
 এখন থাপ্পড় মেরে স্তব্দ করে দিতে চায়
 চায় যীশুর কথামতো গাল পেতে দিই                                          
                                                                                        

       সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম



 

  কবিতা ­­- ৫

  যদি

 সুজাউদৌলা

যদি মধ্যপথে মনে হয় যাত্রা ভুল হয়েছে

যদি জানতে পারো সামনে কোন গন্তব্য নেই

 যদি বুঝতে পারো ফিরে যাবার  মুখ নেই

 তবু নত মুখে ফিরতে ফিরতে ভাবো

 মানুষ কেন যে নিজের পাছায় লাথি দিতে

   পারেনা।

 

       সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম

 


 

  কবিতা ­­- ৬ 

মানসী   

 সুজাউদৌলা     

                 

 থাকতে হয় থাকে কেউ


নদীর আপাত শান্ত জলের নিচে


চোরা স্রোত গুপ্ত ঢেউ


বউয়ের থেকে বেশি প্রেমিকারও অধিক


দাবী নেই চাহিদার চাকুতে কাটেনা


শান্তি ও সান্ত্বনা দেয় ঠিক ঠিক


 রাখে কেউ রাখতে হয়


একান্ত আপন রক্তে হাড়ে


নির্মাতার  মতো তাকে গড়ে নিতে হয়


 মনে মনে মনের ভেতরে।

 

     সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম



 

 কবিতা ­­- ৭

 কুশল প্রশ্নে

 সুজাউদৌলা

 

কুশল প্রশ্নের উত্তরে আমি মিথ্যা বলি

আমার ধারণা আপনিও মিথ্যা বলেন।

আসলে এই সময়ে কেমন আছেন

অথবা আপনি কি সুখি? 

 এমন প্রশ্নই মস্ত রসিকতা বলে মনে হয়

কে আর ভালো আছে সুখে আছে?

আকাশের তারাদের দিকে তাকিয়েই

মানুষ বলে অন্তরের গভীরতম সত্য

আমি ভালো নেই আমি অসুখি।

মানুষের সাথে বিষাদের হাসি দিয়ে

সান্ত্বনার মতো মিথ্যা বলে।

 

       সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম


 

  কবিতা­­­- ৮

   আব্বার সাথেই

   সুজাউদ্দৌলা

 

        আব্বার সাথেই যত সমস্যা আমার

        আমি মোটেই সুপুত্র নই

           পাড়ার সুবোধ সন্তানদের দেখিয়ে

            আব্বা যখন বলতেন ওরা কত ভালো

      ওদের মতো হতে পারিস না?    আমি তখন রেগে যেতাম।

   আব্বা ডাইনে যেতে বললে বামে যেতাম

মোট কথা আমাদের সম্পর্ক জটিল

   পিতার পদাঙ্ক মেনে চলার পাত্র আমি নই

    লোকে যতই আলিমের ঘরের জালিম বলুক

       আমি আব্বার মতো নই -আমি আমার মতো

তাই আব্বার সাথেই আমার যত সমস্যা

 

    সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম 



                                                                                   

 কবিতা­­­- ৯           

 

বহিঃপ্রকাশ
সুজাউদ্দৌলা 

শিকারের সতর্ক সংকেত সত্বেও

বন্দুকের আশেপাশেই উড়ে পাখি

                    আসলে উড়তে হয়।

যেমন মানুষকে যেতে হয় যুদ্ধে

তোমার মাংসপ্রীতি নিন্দনীয় নয়

যুদ্ধও কখনো কখনো ভালাবাসার

                               বহিঃপ্রকাশ।  


        সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম   

  


                                                                       

 

কবিতা­­­- ১০

আমিদের গল্প

সুজাউদ্দৌলা 

আমার ভেতরে যে কয়টা আমি

তাই ভেবে ভ্যাবাচেকা খেয়ে যাই

যে আমিটা প্রেমিকার কাছে যেত

স্ত্রীর কাছে হুবহু সে তো যায় না

অথচ অভিনয় করে প্রেমিকের

যে আমিটা পুত্রের মাথায় হাত রাখে

পিতার সামনে সে আমিটা নেই

মাঠে ঘাটে বাজারে বা সমাবেশে

ভিন্ন ভিন্ন আমি তাদের কারবার চালিয়ে যায়

আমার ভেতরে এত এত আমি

সবার ভেতরেও বোধ হয় তাই

তাই তো কেউ কাউকে চিনিনা।

 

           সুজাউদৌলা _ইচ্ছাব্লগ.কম   

 

 আরো পড়ুন: কবিতা: চুমু , কবিতা:শৈশব ও হারানো প্রান্তর

লেখক পরিচিতি: জন্ম ১০ অক্টোবর ১৯৭৭ ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা কালাদহ গ্রাম। পিতা: মোঃ আরজউল্যাহ মাতাঃ ফজিলা খাতুন। দম্পতির পঞ্চম সন্তান তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত এক পুত্র সন্তানের জনক। তিনি কেশরগঞ্জ মহাবিদ্যালয় বাংলা বিভাগ প্রভাষক হিসেবে কর্মরত। তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অন্যস্বর দৃষ্টি প্রতিভা এবং উপন্যাস গায়েন, মৃত সব মানুষের পাশে বসে, জীবনের খেলা (কাব্য) জীবন সীমান্তে (উপন্যাস)  ইত্যাদি।              

ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি । এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্ডের লেখা পাঠাতে সরাসরি যোগাযোগ করেন। আমাদের প্রতিনিধি যাচাই করে আপনার সাথে যোগা করবে।

লেখা জমা নিচ্ছে 👉জমা দিন

 অথবা ,আপনি সরাসরি ইমেইল করতে পারেন 👉  icchablog@gmail.com

 জানুন  👉 : আমাদের সম্পর্কে

কবিতা গুলোর মধ্যে আপনার কাছে কোন কবিতাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন ।

 

:::::::::::::::::: ধন্যবাদ ::::::::::::::::::

2 Comments

  1. থাপ্পড় ও গাল ব্যথা

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ প্রিয়

      Delete
Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates