গুগল ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস কোনটি ব্যবহার করবেন?

 

ব্লগিং জগতের বহুল ব্যবহৃত দুটি প্লাটফর্ম হচ্ছে "Google Blogger এবং WordPress". দুটি প্লাটফর্মেরই ‍কিছু ভিন্ন ধরনের সুবিধা-অসুবিধা রয়েছে। আসলে প্রত্যেকটা জিনিসের ভাল-মন্দ দুটি দিক থাকে। তেমনি "Google Blogger এবং WordPress" দুটি ব্যবহারের ক্ষেত্রে তাদের আলাদা কিছু স্বতন্ত্র পার্থক্য রয়েছে। তবে সমস্যা হচ্ছে আমরা যখন ব্লগিং শুরু করি তখন বুঝতে পারি না যে, কোনটা আমার জন্য উপযুক্ত। অনেকের কাছ থেকে পরামর্শ নিতে গিয়েও সঠিক কোন সিদ্ধান্তে উপনিত হতে পারেন না। আসলে কে কি বল্ল সেটা চিন্তা না করে, আপনাকে ঠিক করে নিতে হবে আসলে আপনার জন্য কোনটি উপযুক্ত। কারণ এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্লগিং এর ধরনের উপরে। আপনি যদি পার্সনালি ব্লগিং করেন তাহলে বিষয়টি হবে এক ধরনের। অন্যদিকে ব্যবসায়িক ব্লগ বা প্রফেশনাল ব্লগিং করতে চান, তাহলে বিষয়টি হবে অন্য ধরনের।

ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস কোনটি ব্যবহার করবেন, এ বিষয়টি নির্বাচন করার পূর্বে দুটি বিষয় নিয়ে ভালভাবে জানতে হবে। আজ আমরা Google Blogger এর কিছু সুবিধা-অসুবিধা এবং ব্লগার ও ওয়ার্ডপ্রেস এর তুলনামূলক কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। আজকের পোষ্টটি পড়ার পূর্বে অবশ্যই এই লিংক থেকে WordPress সম্পর্কে ভালভাবে জেনে নিবেন। তাহলে সহজে Decide করতে পারবেন Google Blogger নাকি WordPress, কোনটি আপনার জন্য উপযুক্ত।

এই সম্পর্কে ধারনা পেতে হলে প্রথমত জানতে হবে আমাদের
ব্লগার & ওয়াডপ্রেস  কি ?

গুগল ব্লগার ( ইংরেজি: Google blogger) 

ব্লগার হচ্ছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট Google কর্তৃক পরিচালিত নিজস্ব কোম্পানি, যেটি একটি ভালমানের ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ব্যাবহার করে আপনি ব্যক্তিগত ব্লগ বা ব্যাবসায়ীক ব্লগ তৈরী করতে পারবেন। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পের্কে দক্ষতা সমপন্ন হন, তাহলে সম্পূর্ণ বিনা মূল্যে এই প্ল্যাটফর্ম ব্যাবহার করে যে কোন ধরনের ওয়েবসাইট তৈরী করতে পারবেন।

এবার আসা যাক ওয়ার্ডপ্রেস এর ব্যাপারে

ওয়ার্ডপ্রেস (ইংরেজি: WordPress) 

ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে . ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব।

★ Blogger এবং WordPress এর পার্থক্য:

নিচে আমরা তথ্য অনুসারে Blogger এবং WordPress এর মধ্যে তুলনামূলক কয়েকটি পার্থক্য তুলে ধরছি । এগুলি থেকে Blogger এবং WordPress এর মধ্যে পার্থক্য এবং ‍সুবিধা-অসুবিধা অনুধাবন করতে পারবেন) 

★ ব্লগার ইংরেজি : ( Blogger) 

১. ব্লগারের ক্ষেত্রে ডোমেন নেম এর গঠন হবে
২. আপনি ইচ্ছে করলে Pre-Regester ডোমেন নেম ব্যবহার করতে পারেন।
৩. GB পর্যন্ত ফ্রি Storage Space দেয়া হবে।
৪. Google+ এর সাথে কনেক্ট করে Storage Space বাড়ীয়ে নিতে পারবেন।    
৫. টেমপ্লেট কাষ্টমাইজ করতে পারবেন।
৬. যে কোন ধরনের কোডিং করার সুযোগ রয়েছে। 
৭. Google Adsense ব্যবহারের সুযোগ রয়েছে।
৮. যে কোন ধরনের এ্যাড মনিটাইজ করা যায়।       

★ ওয়ার্ডপ্রেস ইংরেজি: ( Wordpage) 

১. এটির গঠন আপনার ইচ্ছানুযায়ি টাকার বিনিময়ে কিনে নিতে পারেন।
২. অবশ্যই আপনাকে ১০/১২ ডলারের বিনিময়ে নিজস্ব ডোমেন কিনতে হবে।
৩. মাসিক কমপক্ষ্যে 4-7 ডলারের বিনিময়ে প্রয়োজনীয় Storage Space কিনতে হবে। 
৪. টাকার বিনিময়ে আপনি যত খুশি তত Storage Space বাড়ীয়ে নিতে পারেন।
৫. থিমস কাষ্টমইজ করার সুযোগ রয়েছে।
৬. এটিতেও যে কোন ধরনের কোডিং করতে পারবেন।
৭. এটিও যে কোন ধরনের ডিজাইন করা যাবে।
৮. ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইনের কোডিং জ্ঞান এর প্রয়োজন হয়। 
৯. ইচ্ছামত বিভিন্ন Functions ব্যবহার করা সম্ভব।   

5 Comments

  1. www.nulledman.com - Free Worldpress Themes

    ReplyDelete
  2. vai ami soro korte chaic to konta valo hobe?

    ReplyDelete
    Replies
    1. যেটাই করুন ভালো ভাবে করুন ২ টাই ভালো, তো ব্লগারে শুরু করাই ভালো

      Delete
  3. Replies
    1. নাম্বার দিয়ে কি করবেন ভাই? যা বলার এই খানে বলেন যত সম্ভব হেল্প করার চেষ্টা করবো

      Delete
Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates