এসো নিজের জন্য কুরআন শিখি | আরবি শেখার (১ম পর্ব)

এসো নিজের জন্য কুরআন শিখি

এসো নিজের জন্য কুরআন শিখি | আরবি শেখার (১ম পর্ব)

প্রথম ৬টি আরবি হরফ
আরবি ভাষা শেখার প্রথম ধাপ হলো আরবি হরফ (حروف) চিনতে ও সঠিকভাবে উচ্চারণ করতে শেখা। আজকের পাঠে আমরা ৬টি গুরুত্বপূর্ণ হরফ শিখেছি।
১. ا — আলিফ
নাম: আলিফ
উচ্চারণ: আ/অ — শব্দভেদে উচ্চারণের পরিবর্তন হতে পারে।
২. ب — বা
নাম: বা
উচ্চারণ: ব
৩. ت — তা
নাম: তা
উচ্চারণ: ত
৪. ث — সা/থা
নাম: সা (ثা)
উচ্চারণ: ইংরেজি th-এর মতো জিহ্বার আগা সামান্য দাঁতের মাঝে রেখে উচ্চারণ করতে হয়।
৫. ج — জীম
নাম: জীম
উচ্চারণ: জ
৬. ح — হা
নাম: হা
উচ্চারণ: গলার মাঝামাঝি স্থান থেকে উচ্চারিত একটি বিশেষ হ ধ্বনি।
সহজে মনে রাখার অনুশীলন
প্রতিদিন কয়েকবার ধীরে ধীরে পড়ুন:
ا — ب — ت — ث — ج — ح
আলিফ — বা — তা — সা — জীম — হা
প্রথমে হরফ দেখে পড়বেন, এরপর না দেখে মনে করার চেষ্টা করবেন। নিয়মিত অনুশীলন করলে এই ছয়টি হরফ খুব সহজেই মনে থাকবে।
আজকের অনুশীলনূ
ا ب ت ث ج ح
এগুলো প্রতিটি ৫–১০ বার করে লিখুন এবং মুখে উচ্চারণ করুন।
মনে রাখবেন: শুধু মুখস্থ করলেই হবে না—হরফের আকার, নাম ও উচ্চারণ—এই তিনটি একসঙ্গে শেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates