স্বর প্রক্ষেপণ | Udara Mudara Tara | আবৃত্তি একাডেমি’র ক্লাস নোট -৩

স্বর প্রক্ষেপণ _ Udara Mudara Tara _icchablog

স্বর প্রক্ষেপণ হল এমন একটি প্রক্রিয়া যেখানে যেখানে কোনও কাহিনী বা বিষয়বস্তু সহজ এবং স্পষ্টভাবে উপস্থাপন করা হয়। এই উপস্থাপনের বিভিন্ন মাধ্যম হতে পারে যেমন,  বক্তৃতা মাধ্যমে, লেখা মাধ্যমে, গান করার মধ্যমে বা অভিনয় করার মাধ্যমে। 

স্বর প্রক্ষেপণ | Udara Mudara Tara | আবৃত্তি একাডেমি’র ক্লাস নোট -৩

অথাৎ কণ্ঠস্বরকে পরিষ্কার ও স্পষ্টভাবে দূরে পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা। এটি শুধু গায়ক বা অভিনেতাদের জন্যই নয়, আমাদের দৈনন্দিন জীবনে সবার জন্যই গুরুত্বপূর্ণ। একটি ভালো স্বর প্রক্ষেপণ আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনার বক্তব্যকে আরও কার্যকর করে তুলবে।

স্বরের তিনটা স্তর 

 ১. উদারা 

 ২.মুদারা 

 ৩.তারা 


১. উদারা:
উদারা হল স্বরের সবচেয়ে গভীর স্তর। এই স্বরটি পেট থেকে উৎপন্ন হয়। 
অনেকটা উদ্দর দিয়ে। স্পষ্ট এবং দীর্ঘস্থায়ী হয়। কিন্তু উদারা থেকে কথা বলতে শিখতে কিছুটা সময় এবং অনুশীলন লাগতে পারে।
২.মুদারা: 
মুদারা এই হলো স্বরের মাঝারি স্তর। এটি বুক থেকে উৎপন্ন হয়। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে মুদারা থেকে কথা বলি। এটি বলতে স্বাভাবিক এবং সহজ হয়।
৩.তারা:
 তারা হল স্বরের সবচেয়ে উচ্চ স্তর। এটি গলা থেকে উৎপন্ন হয়। তারা থেকে কথা বললে স্বর তীক্ষ্ণ এবং উচ্চ হয়। তবে দীর্ঘ সময় তারা থেকে কথা বললে গলা নষ্ট হয়ে যেতে পারে।

কেন উদারা, মুদারা এবং তারা সম্পর্কে জানা জরুরি?

মুদারা এবং তারা সম্পর্কে জানা জরুরি
১.সুন্দর স্বর:
উদারা, মুদারা এবং তারার সঠিক ব্যবহার সুন্দর এবং আকর্ষণীয় স্বর তৈরি করতে সাহায্য করে।
২.স্বরের শক্তি:
উদারা থেকে কথা বললে স্বরের শক্তি বৃদ্ধি পায়, যা বক্তৃতা, গান বা নাটকে উপকারী।
৩.স্বাস্থ্য:
সঠিক স্বর ব্যবহার গলাকে সুস্থ রাখতে সাহায্য করে।

উদারা, মুদারা এবং তারা ব্যবহারের ক্ষেত্র

১.গান:
গায়করা বিভিন্ন ধরনের স্বরের স্তর ব্যবহার করে গানকে আরো সুন্দর করে তোলে।
২.নাটক:
অভিনেতারা চরিত্র অনুযায়ী বিভিন্ন স্তরের স্বর ব্যবহার করে।
৩.বক্তৃতা:
বক্তারা স্বরের শক্তি বৃদ্ধি করতে এবং শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে উদারা ব্যবহার করতে পারেন।
উদাহরণ:

একটি গানে কোনো একটি অংশ উদারা থেকে এবং অন্য একটি অংশ মুদারা থেকে গাইতে হতে পারে।
একজন অভিনেতা কোনো ভয়ানক চরিত্রকে চিত্রিত করার সময় তারা থেকে কথা বলতে পারে।
মনে রাখবেন:

উদারা, মুদারা এবং তারা ব্যবহারের ক্ষেত্রে কোনো কঠোর নিয়ম নেই। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন স্তরের স্বর ব্যবহার করা যেতে পারে। সুন্দর স্বরের জন্য নিয়মিত অনুশীলন করা জরুরি।

স্বর প্রক্ষেপণ কেন গুরুত্বপূর্ণ?


১.ভালো উপস্থাপনা:
স্পষ্ট এবং শক্তিশালী কণ্ঠস্বর শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে এবং আপনার বক্তব্যকে আরও প্রভাবশালী করে।
২.আত্মবিশ্বাস বৃদ্ধি:
যখন আপনি নিজের কণ্ঠস্বর নিয়ে নিশ্চিত থাকেন, তখন আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।
৩.স্বাস্থ্যের উন্নতি:
সঠিক স্বর প্রক্ষেপণের জন্য শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা হয়, যা শরীরের জন্য উপকারী।
৪.বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন:
শিক্ষক, বক্তা, গায়ক, অভিনেতা, সাক্ষাত্কার, সভা-সমাবেশ ইত্যাদি সব ক্ষেত্রেই স্বর প্রক্ষেপণের গুরুত্ব রয়েছে।

স্বর প্রক্ষেপণের উপকারিতা

  • আত্মবিশ্বাস বৃদ্ধি
  • স্বাস্থ্যের উন্নতি
  • ভালো উপস্থাপনা
  • ব্যক্তিত্ব উন্নয়ন
  • পেশাগত জীবনে সফলতা ৎ

আমারা দম নেওয়া সময় ৩টি ধরণের শ্বাস নিয়ে থাকি। 

১/ প্রবাহ 
২/ অবশিষ্ট
৩/ অনুপূরক 

কিছু ব্যায়াম:

নাক দিয়ে শ্বাস নিয়ে মুখে ছাড়া 
মুখ দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়া ।

২. ব্রিদিং,আ, আআ, আআআ. সারে গামা  পাঠ করা ।

১। সা-রে গা মা পা দা নি চা
২। চা নি দা পা মা গা রে চা
৩। সা রে গা, রে গা মা, গা মা পা,  মা পা  ধা, পা দা নি, দা নি চা।
৪। চা নি ধা, নি দা পা, ধা পা মা, পা মা গা, মা গা রে, গা রে সা।
৫। সারে গামা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পাদা নিসা,
৬। সানি ধা পা,  নি ধা পা মা, ধা পা মা গা, পামা গা রে,  মা গা রে সা,
৭।সারে গা মা পা,রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা,
৮। সানি ধা পা মা,নি ধা পা মা, ধা পা মা গা রে, পা মা গা রে সা।
৯। সানি ধানি সাগা, সারে গামা গারে সা,গামা পা নিধা পা২),  গামা পাম গারে সা , গামা ধানি সা সা, রে রে রে নি রে সা , গা গা গা রে রে সা, মা গা গা রে রে সা, সা সা নি নি ধা ধা পা পা,  গা মা পা মা গা রে সা।
নিরে সা নিরে সা
৩. গুড়ু গুড়ু মেঘ গুমুড়ি গুমুড়ি 
গরজে গগনে গগনে 
গরজে গগনে

শব্দ কল্পদ্রুম কবিতা চর্চা  করা ইত্যাদি । 

মাসুম মিয়া 
গণমাধ্যম  শিক্ষার্থী & আবৃতি একাডেমি ৪০ তম আবর্তন (শিক্ষাথী) । 
প্রশিক্ষক: হিমাদ্রি মোর্শেদ পরিচালক, আবৃত্তি একাডেমি। 

ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি। এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্ডের লেখা পাঠাতে সরাসরি যোগাযোগ করেন। আমাদের প্রতিনিধি যাচাই করে আপনার সাথে যোগা করবে।                                                                                                                                                লেখা জমা নিচ্ছে 👉 

আপনি সরাসরি ইমেইল করতে পারেন 👉 ‘ icchablog@gmail.com’

লিখাটি ভালো লেগলে অবশ্যই কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার দিতে পাশে থাকবেন। 

ইচ্ছাব্লগ ডট কম/এম.এম 

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates