বাক জড়তা মুক্তির, জিহ্বা, চোয়াল ও ঠোঁটের ব্যায়াম | আবৃত্তি একাডেমি’র ক্লাস নোট -২

বাক জড়তা মুক্তির, জিহ্বা, চোয়াল ও ঠোঁটের ব্যায়াম

আমরা অনেকেই আছি আবৃত্তি করতে গেলে বা সুন্দর ভাবে কথা বলতে গেলে প্রতিটি শব্দের সঠিক ও সুন্দর উচ্চারণ করতে করতে পারি না।  উচ্চারণের নিয়মাবলী সম্পর্কে জানি না। আবার অনেকেই আছি বাক জড়তা মুক্তির, জিহ্বা, চোয়াল ও ঠোঁটের ব্যায়াম মোটামুটি ধারণা রাখি।  অন্যদিকে উচ্চারণের নিয়ম জানার পরেও মুখের নানা অংশের দুর্বলতার কারণে স্পষ্ট উচ্চারণ করা সম্ভব হয় না। 

বাক জড়তা মুক্তির, জিহ্বা, চোয়াল ও ঠোঁটের ব্যায়াম | আবৃত্তি একাডেমি’র ক্লাস নোট -২

মুখের যে অংশ দিয়ে আমরা কথা বলি তাকে বাকযন্ত্র বলে। বাকযন্ত্র হচ্ছে কথা বলার যন্ত্র। মানুষের গলা, নাক, জিভ, ঠোঁট, দাঁত, চোয়াল, তালু, স্বরযন্ত্র, ফুসফুস মিলে বাকযন্ত্র বা কথা বলার যন্ত্র তৈরি হয়েছে। সুন্দর উচ্চারণের জন্য বাকযন্ত্র ঠিকভাবে ব্যবহার করলেই কেবল শব্দের পরিষ্কার উচ্চারণ করা সম্ভব হবে। 

আমাদের  অনেকেরি আবার জিভ ছোট বা মোটা শব্দ উচ্চারণের সময় তাদের জিভ ঠিক মতো বর্ণের উচ্চারণ স্থানটি ছুঁতে পারে না। কারো ঠোঁটে জড়তা আছে, কেউ ফুসফুসে বেশি বাতাস নিতে পারে না, তাদের উচ্চারণ পরিষ্কার হয় না। প্রত্যেকটি বর্ণের উচ্চারণ করতে জিভ ও বাকযন্ত্রের নির্দিষ্ট ভঙ্গি আছে তা জানা থাকলে শুদ্ধ উচ্চারণ করা সহজ হয়। বাকযন্ত্রের বিভিন্ন ত্রুটি দূর করার জন্য কিছু কিছু ব্যায়াম চর্চা করা দরকার। নিয়মিত চর্চা করলে আস্তে আস্তে বাকযন্ত্র সহজ ও স্বাভাবিক হয়, ফুসফুস ভর্তি দম নেয়া যায়।এভাবে উচ্চারণের সমস্যাও দূর হয়ে যায়। 

কথা বলার সময় কারো কারো উচ্চারণে সমস্যা হয়। এমনিতে হয়তো ঠিকই আছে তবে দ্রুত কথা বলতে গেলে আটকে যান কেউ কেউ। কারো আবার নির্দিষ্ট কোন কোন শব্দ উচ্চরণে সমস্যা হয়। এটি খুব জটিল কোনো সমস্যা নয়। একটু সচেতন হলেই এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন কিছু ব্যায়ামের। ব্যায়ামগুলো মুখের। কীভাবে করবেন? চলুন জেনে নেয়া যাক-

জিহ্বার ব্যায়াম

জিহ্বার ব্যায়াম:

১. একটি পরিষ্কার কাঠপেন্সিল মুখে নিন। দুই পাটির দাঁত দিয়ে সমান্তরালভাবে কামড়ে ধরে পড়া শুরু করুন, যতক্ষণ আপনার ভালো লাগে। এভাবে রিতিমত চর্চা করুন। 

 ২. জিহ্বাকে সামনের দিকে যতটা সম্বব টান টান করবেন।

 ৩. জিহ্বাকে ভেতরের দিকে যতটা সম্ভব টেনে নিয়ে যান।

 ৪. মুখ হা করে জিহ্বাকে টান টান করে চারিদিকে ঘুরাতে থাকুন। প্রথমে ঘড়ির কাটার দিকে কিছুক্ষণ। পরে ঘড়ির কাটার বিপরীতে কিছুক্ষণ।

৫. মুখ বন্ধ করে চারিদিকে জিহ্বাকে ঘুরাতে থাকুন। প্রথমে ঘড়ির কাটার দিকে কিছুক্ষণ। পরে ঘড়ির কাটার বিপরীতে কিছুক্ষণ।

৬. জিহ্বাকে চুইংগাম-এর মত চিবোতে থাকুন। ডানে বায়ে ঘুড়িয়ে। যতক্ষণ ভাললাগে।

৭. জিহ্বাকে মুখের বাইরে তড়িৎ গতিতে ছুড়ে মারুন। এভাবে করতে থাকবেন কিছুক্ষণ।

৮. মুখ হা করুন, যত বড় করা যায়।

৯. মুখ গোল করে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরান। এভাবে প্রতিদিন কয়েকবার করে করবেন। 

১০.ঠোঁট কামড়ানো ব্যাঙের খাবার খাওয়ার স্ট্যাইলে জিহবার ব্যায়াম। মাঠে গরু চরানোর শব্দ, ঠোঁটের মাধ্যমে শব্দ করা। নিয়মিত যত বেশি অনুসরণ করা যায়। 


আরও কিছু টাং টুইস্ট আছে যা মুখের ঝড়তা দূর করার জন্য অত্যন্ত ভূমিকা পালন করে যেমন হতে পারে, 

১. বৃষ্টিতে ভিজতে ভিজতে, তোমাকে খুঁজতে খুঁজতে, বুঝতে পারলাম, তুমি এসেছো।

গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়াইয়া চলে।


২. চাচায় চা চায়

চাচী চ্যাঁচায়

চা চড়াতে চায় না চাচী চচ্চড়ি চুলায়।


চাচার চিকন চাকন চেহারাটা চান্দিটা চচকচে

চরণের চামড়ার চটি, চীনা চশমা চোখে

চাচা চিরকালই চালাক চতুর চাটুকারিতায়।।


চাচায় চায়রে চা চানাচুর চাচী চিড়া-চাল

চাচা-চাচীর চেঁচাচেচি চলছে চিরকাল

চাছা চটা চেছে চাচা চাচীরে চটায়।।


চাচী চাচার চাল চলনে চটে চড়া চোখে চায়

চাচীর চোখের চাহনিতে চাচা চমকায়

চাচার চেয়ে চাঈ চালু চিন্তা-চেতনায়।


চাচায় চা চায়

চাচী চ্যাঁচায়

চাচীর চাবিতে চলে চাটুকার চাচায়।।


৩.কলকাতার কমল দেশের কন্যা কাকলি কাকাকে কহিল কাকা কা কা করে কেন, কাকা কহিল কাকের কঝি কাকা করা  কাজেই কাক কাকা করে।


৪.বৃষ্টিতে ভিজতে ভিজতে, তোমাকে খুঁজতে খুঁজতে, বুঝতে পারলাম, তুমি এসেছো।

গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়াইয়া চলে।  ( র, ড়, ঢ়,এ)  - এর উচ্চারণ জানা। 

টিটিটি -> টিটিটি-> টিটিটি-> টাহ

ডিডিডি -> ডিডিডি ->ডিডিডি -> ডাই

ঠিঠিঠি ->ঠিঠিঠি ->ঠিঠিঠি -> ঠাই

গিগিগি->গিগিগি->গিগিগি->গাই 

পিপিপি->পিপিপি->পিপিপি-> পাই 

ফিফিফি->ফিফিফি->ফিফিফি-> ফাই 

তিতিতি-> তিতিতি-> তিতিতি->  তাই 

দিদিদি->দিদিদি->দিদিদি-> দাই 

এভাবে ক্রমান্নেয়ে->ধি, বি, ভি, মি,জি, ঝি, চি, ছি সব বর্ণ দিয়ে উচ্চারণ করতে হবে এবং জিহ্বা দিয়ে নাক ছোয়া, চিবুক ছোঁয়া, কান ছোঁয়া, দাঁত আর ঠোটের ভিতরে জিহবা ঘোরানো নিয়মিত যত বেশি অনুসরণ করতে হবে। 


ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি। এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্ডের লেখা পাঠাতে সরাসরি যোগাযোগ করেন। আমাদের প্রতিনিধি যাচাই করে আপনার সাথে যোগা করবে।                                                                                                                                                লেখা জমা নিচ্ছে 👉 

আপনি সরাসরি ইমেইল করতে পারেন 👉 ‘ icchablog@gmail.com’

লিখাটি ভালো লেগলে অবশ্যই কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার দিতে পাশে থাকবেন। 

ইচ্ছাব্লগ ডট কম/এম.এম 


Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates