প্রেম করে বেড়াবো, কিন্তু বিয়ে করব না

 

প্রেম করে বেড়াবো, কিন্তু বিয়ে করব না

বিয়ে করতে না পারলে যেন প্রেমটাই বৃথা। তবে প্রেম করলেই কি বিয়ে করতে হবে? সময় বদলাচ্ছে, তাই অনেকেই প্রেমের স্বাদ পেতে চাইলেও যেতে চায় না বিয়ে পর্যন্ত। যেহেতু সময়ের হাওয়া বদলে সম্পর্কও অনবরত ভাঙে গড়ে সেহেতু সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছু মেনে চলাই ভালো। তবে এ ক্ষেত্রে কিছু বিষয় এড়িয়ে চলা ভালো-

i. বিয়ের জন্য প্রতিশ্রুতি দেওয়া :

বিয়ে করার ইচ্ছা না থাকলে অযথা মানুষকে আশা দেওয়া ঠিক নয়। শুরু থেকেই সব বিষয়ে কথা বলে নেয়া উচিত। তবে যদি সে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে অসম্মতি জানায়, তাহলে সেখান থেকে সরে আসাটাই ভালো।

ii. সবাইকে বলে বেড়ানো যে আপনারা প্রেম করছেন :

আপনি প্রেম করছেন ভালো। তবে এটা সবাইকে বলে বেড়ানো অনেক বড় বোকমি। কোনো কারনবশত যখন সম্পর্কটা থাকবে না তখন সবার কাছে আপনাকে অপমানিত হতে হবে। সবাই আপনাকে নিয়ে মজা নিবে। যদি বিয়ে করার উদ্দেশ্য না থাকে, তাহলে বিষয়টা লুকিয়ে রাখুন।

iii. ভবিষ্যৎ পরিকল্পনা করা :

যাকে নিয়ে সারা জীবন কাটানোর বিন্দুমাত্র ইচ্ছা আপনার নেই, তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করারও দরকার নেই। অযথা একজনকে স্বপ্ন দেখিয়ে তার কষ্ট বাড়াতে যাবেন না। এসব পরিকল্পনার কথা শুনলে সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে। যা তার জন্য পরে কষ্টের কারণ হবে।

iv. নিজের জীবন বদলে ফেলা :

মানুষ যাকে নিয়ে সংসার করতে চায়, তার সুখের জন্য নিজেকে বদলাতেও দ্বিধা করে না। কিন্তু আপনি নিজেই যদি সম্পর্কটিতে সিরিয়াস না থাকেন, তাহলে নিজেকে বদলাতে যাবেন না। আর একটা সম্পর্কের জন্য নিজেকে বদলানো বোকামি।

v. ঝগড়ার পর প্রতিবার মানিয়ে নেওয়া :

যে সম্পর্কটা না টিকলেও আপনার কিছু যায় আসে না, সে সম্পর্কে ঝগড়া বাধলে কেন প্রতিবার আপনি মানাতে যাবেন? আপনিই যদি বারবার তাকে বোঝাতে যান তাহলে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন এবং তাকে ছেড়ে কখনোই যেতে পারবেন না।


ইচ্ছাব্লক ডট কম/এম.এম

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates