কমলার খোসা দিয়ে ক্যান্ডি

 



কমলার খোসা দিয়ে ক্যান্ডি:

টাইটেল দেখে হয়তো ভাবছেন এ আবার হয় না কি?

আসলেই হয় কমলার খোসা দিয়ে তৈরি করতে পারবেন সুস্বাদু ক্যান্ডি। এছারা এতে পুরন হবে ভিটামিন সি।

ভিটামিন সি এর কথা কে বা না জানে।  ভিটামিন সি এর গুনাগুন এর কথা লোক মুখে অনেক শুনেছি।

ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরিতে অনেক ভুমিকা পালন করে।

শুধু রোগ প্রতিরোধ  ক্ষমতাই নয় হাড় ও দাঁতের শক্তি ভারাতে, চুলের সাস্থ্য ঠিক রাখতে ও বিপাক এর সক্ষমতা বারাতেও ভিটামিন সি এর প্রয়োজনীয়তা অনেক।

মার্কিন কৃষি বিভাগ গবেষণায় বলেছে কমলার খোসার ১ টেবিল চামচ বা (৬ গ্রাম ) এ যে পরিমান  ভিটামিন সি পাওয়া যায় তা দৈনিক চাহিদার ১৪% পুরন করা সম্বব। ভিতরের রসাল ফলের তুলনায় এটা প্রায় ৩ গুন।  ফলের তুলনায় ফাইওবার ও রয়েছে ৪ গুন।

সাস্থ্যর জন্য উপকারী আরো পুস্টি উপাধান তো রয়েছেই।

এ সব জানার পর কেউ আর কমলার খোসার ক্যন্ডি বানাতে মিস করতে চাইবে?

তো দেরি কেনো চলুন জেনে নেওয়া যাক কমলার খোসার ক্যান্ডি তৈরি করার নিয়ম।

কমলার ক্যান্ডির তৈরির নিয়মঃ

  1. প্রথমে কমলার খোসা নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন
  2. এর পর এগুলো পানিতে ১৫ মিনিট সিন্ধ করুন।
  3. আলাদা একটি পাতিলে নিয়ে পানি ও চিনি নিয়ে বলক ওঠা পর্যন্ত জাল দিন।
  4. এবার এতে কমলার খোসার সিন্ধ করা টুকরো গুলো ফেলে দিন।
  5. ঘন বা থিকথিকে না হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। (২৫-৩০) মিনিট সময় লাগতে পারে।
  6. হয়ে গেলে ( জারে) বা  আপনার পছন্দের পদ্ধতি তে তা সংরক্ষণ করুন।

হয়ে গেলে কমলার খোসার তৈরি করা ক্যান্ডি।

চাইল আপনি লেবুর খোসা দিয়েও তৈরি করতে পারবেন।

ধন্যবাদ

দ্রুত ওজন কমানোর জন্য কিছু শর্টকাট টেকনিক

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates