কবিতা: একদিন বৃষ্টি হবে, হবেই

  


 কবিতা: একদিন বৃষ্টি হবে, হবেই

রফিকুজজামান রুমান

চারিদিকে হাহাকার,
ঘামের বৃষ্টিতে ভিজে যায় শ্রান্ত শরীর,
প্রার্থনায় প্রফুল্ল হয়ে ওঠে
আফতাবনগরের পতিত জমিন।
দুপুর গড়িয়ে বিকেল হতেই
রোজাদার শিশুগুলোর রোজা ভাঙ্গার আকুতি-
"বাবা, আর পারছি না, একটু পানি খাই!"
দিনমজুরেরা কি রোজা রাখে?
কেউ কেউ রাখে।
রোজাদার দিনমজুরের ঘামের ঘ্রানে
নির্মিত হয় যে সুবাসিত মেঘ,
তাও একফোটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে না
এই মৃত মরুভূমিতে।
কিন্তু আমি জানি,
একদিন বৃষ্টি হবে;
উত্তপ্ত উঠোনে আবার বইবে বৃষ্টির বন্যা।
টিনের চাল ফের গেয়ে উঠবে সুরেলা সংগীত।
ঢাকার রাজপথ আবার নদী হবে;
নৌকায় নৌকায় ভরে যাবে
ধানমন্ডি ২৭ কিংবা মিরপুর, কাজীপাড়া।
একদিন বৃষ্টি হবে,
কোনো এক এলোমেলো সন্ধ্যায়
কিংবা দুঃসহ দুপুরে,
কোনো এক শেষ হতে না-চাওয়া শেষরাতে
কিংবা বিষন্ন বিকেলে,
আবার বৃষ্টি হবে। হবেই।
কিন্তু তাতে আমার কী?
আমি তো ধরেই নিয়েছি-
বৃষ্টি হবেই।
যেমন করে ধরে নিয়েছি
অক্সিজেনের প্রতি আমার অধিকার।
এই যে বিলম্ব করে বৃষ্টি হলো,
তা কি শুধুই মাঠঘাট ভাসালো?
তা কি শুধুই উপলক্ষ তৈরী করলো
ইলিশ-উৎসবে মেতে ওঠার?
তাতে কি শুধুই শরীরজুড়ে বয়ে গেল
শীতল শিহরণ?
"তোমরা যে পানি পান কর,
সে সম্পর্কে তোমরা চিন্তা করেছ কি?
তোমরাই কি তা মেঘ হতে বর্ষণ কর, না আমি বর্ষণ করি?"
এবারের বৃষ্টি জাগিয়ে তুলুক
মনের মরুভূমি,
সেখানে উত্থিত হোক
বোধের বৃক্ষ।
বৃষ্টিতে ভিজে
সিক্ত হই তার প্রেমে-
যিনি বৃষ্টির স্রষ্টা।
 
 
মিরপুর_ ২০ এপ্রিল ২০২৩
 
 
 
লেখক: রফিকুজ্জামান রুমান, ডিপার্টমেন্ট হেড, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
 
ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি। এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্দের লিখা পাঠাতে পারেন। আমাদের প্রতিনিধি যাচাই করে তা আপলোড করবে & আপনার সাথে যোগা করবে।

 

লেখা জমা নিচ্ছে  : জমা দিন

অথবা ,আপনি সরাসরি ইমেইল করতে পারেন  ‘ icchablog@gmail.com’

জানুন   : আমাদের সম্পর্কে

কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন এবং সেই সাথে ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে পাশে থাকবেন।

ইচ্ছাব্লগ ডট কম/এম.এম

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates