দাড়িতে খুশকি? কী করবেন! জেনে রাখা ভালো।

দাড়িতে খুশকি?

শীতকাল মানেই শুধু বড়দিনের কেক, রঙিন জ্যাকেট? নৃত্য নতুন পোষাক তেমন তো নয়। সে সব আহ্লাদের সঙ্গে আছে নানা রকমেন সমস্যা যেমন ত্বক শুষ্ক হয়ে যাওয়া, খুশকির নানা সমস্যার ভরপুর।বাতাসে হিমেল ভাব দেখা দিতে না দিতেই ত্বক শুষ্ক হতে থাকে। 

তালুর ত্বক অতি শুষ্ক হয়ে খুশকির সমস্যা বাড়ে। ফলে এ সময়ে ত্বকের সঙ্গে চুলের যত্নও হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। 

কিন্তু সেই খুশকির সমস্যা যদি দাড়িতেও দেখা দেয়? দাড়িতে খুশকির কথা শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমন সমস্যা অনেকেরই হয়। শীতকালের এই সব সমস্যা দূর করার জন্য কি করবেন বেবে পাচ্ছেন না? কয়েকটি কথা মেনে চললে এটি এড়ানো যেতে পারে খুব সহজেই 

চলুন এক নজরে দেখে নেই এই সব সমধাণ করার পদ্বতি 

১) অতিরিক্ত ঠান্ডা বা বেশি গরম জল দিয়ে মুখ ধোবেন না। হাল্কা গরম জল দিয়ে রোজ ভাল ভাবে দাড়ি ধুতে হবে।

২) দাড়ি ধোয়ার জন্য ব্যবহার করতে হবে কোনও ফেসওয়াশ। স্নানের সাবান দাড়িতে দেবেন না।

৩) মুখ ধোয়ার পর রোজ ভাল ভাবে ময়শ্চারাইজার মাখতে হবে মুখে। এমনকি, দাড়ির উপর দিয়েও। তাতে ত্বক আর্দ্র থাকবে।

৪) কোনও সাধারণ ক্রিম দেবেন না দাড়িতে। দিনে দু’-তিন বার ময়শ্চারাইজারই দেবেন।

৫) দিনে এক বার অন্তত ভাল করে দাড়ি আঁচড়াবেন।

এ সবের পরও খুশকির সমস্যা না হয় কোনও চর্মরোগ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনিয় টিটম্যান করুন। সূত্র: আনন্দন বাজার 

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates