ইঁদুর কি রোগ ছড়ায় :
ইঁদুর প্রায় ৬০ ধরনের মারাত্মক রোগ বহন করে। বাঁশগাছের বীজ নষ্ট, মাটির ঘর ছিদ্রকরণসহ ভয়াবহ প্লেগ রোগ ও মানুষের বাতজ্বরের জন্য এরা দায়ী। সাধারণত মানুষ ইঁদুরের সংস্পর্শে গেলে নিঃশ্বাসের মাধ্যমে আক্রান্ত হয়ে থাকে।
ইঁদুর কামড়ালে করণীয় :
- প্রথমে রক্তক্ষরণ বন্ধ করতে হবে।
- আক্রান্ত জায়গাটি পরিষ্কার গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
- রক্তক্ষরণ বন্ধ করার জন্য পরিষ্কার কাপড়, গজ ব্যান্ডেজ দিয়ে কয়েক মিনিট চেপে ধরুন।
- কামড়ের জায়গাটি অ্যান্টিসেপটিক বা পারঅক্সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করুন।
- পরিষ্কারের সময় ভালো করে খেয়াল করুন, যাতে কোনো ফরেনবডি না থাকে। ফরেনবডি থাকলে পরে জটিলতা হতে পারে।
- সেকেন্ডারি ইনফেকশন থেকে বাঁচতে অ্যান্টিবায়োটিক খেতে হবে।
- একটি টিটি টিকা নিতে হবে।
আমেরিকানভিত্তিক গবেষণায় বলা হয়েছে, ইঁদুর সাধারণত জলাতঙ্ক ছড়ায় না। তবে ইঁদুর যদি গৃহের না হয়ে বন্য হয় এবং জলাতঙ্কের জীবাণু বহন করে, তবে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে।
