কোষ্ঠকাঠিন্যে কি করবেন ?

শীতকালে এই সমস্যা বেশি দেখা দেয়। এটি যে কতটা লজ্জাজনক এবং কষ্টকর যার হয়েছে তিনি কেবল উপলব্ধি করতে পারে। লজ্জার জন্য ডাক্তারের কাছে কিছু সিয়ার করতে পারে না। শিতকালে আমাদের অনেকেরই গ্যাসের সমস্যা দেখা দেয়। এছাড়াও অনেকে সম্মুখীন হন আরেকটি সমস্যার। সেটি হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের খপ্পর থেকে বাঁচতে হলে আমরা গুগল সার্চ করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী  কিছু নিয়ম কানন বের করার চেষ্টা করেছি । আসুন জেনে নেই কী কী পদক্ষেপ অবলম্বন করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তাই শীতে খাওয়া দাওয়া নিয়ে সকলেরই সচেতন থাকা দরকার। শীতে প্রয়োজনের তুলনায় কম পানি খাওয়া হয়। সেখান থেকেও অনেকের সমস্যা হয়।

★ এক নজরে জেনে নেই কোষ্ঠকাঠিন্যে থেকে মুক্তি পাবার জন্য  কিছু উপকরণ সামগ্রী 

পানি: শীতেও পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। দিনের শুরুতে হালকা গরম পানিতে লেবু মিশিয়ে খান। এতেও উপকার পাবেন। সেই সঙ্গে নিয়মিত হাঁটুন। শরীরে পানির ঘাটতি পূরণে তরল জাতীয় খাবিার যেমন-স্যুপ খেতে পারেন।

কফি: কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুব ভালো কাজ দেয় চিনি ছাড়া কালো কফি।

এলাচ: একটি বড় এলাচ এক কাপ গরম দুধে সারা রাত ভিজিয়ে রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে এই এলাচটি থেঁতো করে দুধের সঙ্গেই খেয়ে ফেলুন। তীব্র কোষ্ঠকাঠিন্যের সমস্যায় সকালে আর রাতে এই ভাবে এলাচ-দুধ খেতে পারলে দ্রুত উপকার পাবেন। বাঁ দিকে পাশ ফিরে ঘুমোলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।

ফাইবার খান: কোষ্ঠকাঠিন্য থাকলে প্রতিদিন পাকা পেঁপে, আপেল খেতে পারেন। এছাড়াও প্রচুর পরিমাণ শাকসবজি, ডাল খেতে পারেন। তেল মশলা দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলুন।

পর্যাপ্ত ঘুম: পেট পরিষ্কারের জন্য পর্যাপ্ত ঘুম দরকার। ঘুম ভালো হলেই অনেক সমস্যার সমাধান হয়। আর শীতে জুবুথুবু হয়ে বসে না থেকে হাঁটাহাঁটি করা উচিত। রাতে খাবার খেয়ে অন্তত দু ঘণ্টা পর ঘুমোতে যান। তাহলে হজম ভালো হবে।

আপনার বন্ধুদের মাঝখানে যে এই সমস্যায় ভুগছে তাদের সাথে শেয়ার করে তাদের সমস্যা এড়াতে সাহায্য করুন। 
Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates