জীবনে প্রথম প্রেম ও অভিজ্ঞতা

 

জিবনে প্রথম প্রেম অনেক টা কাকতালিয় ভাবেই হয়ে যায়। কখন যে প্রেম হয়ে যায় নিজেও জনে না। তবে কিছু কিছু মানুষ সাধারণত ভুল করে থাকে প্রেম পত্রে। তারা মনে করে প্রম মানেই মনে হয় প্রত্র, এসএমএস, অথাৎ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করা। উপস্থাপন করতে যাইয়া তারা সাধারণত অনেকগুলো ভুল করে থাকে। তারা হয়তো এসব চিন্তা করে না

সামাজিক যোগাযোগে উপস্থাপন করার চেয়ে নিজেও উপস্থাপন করা বা নিজে সমনে দাড়িয়ে বলা টাই সবচেয়ে উত্তম। হয়তো সবেমাত্র প্রেম প্রেম হয়েছে । প্রেমিকাকে কি বলে কনভেন্স করবে। এই নিয়ে কত ভাবনা চিন্তা। মানুষ সাধারণত যে ভুলগুলো করে থাকে শুরুতেই প্রেমপত্র আর যেমনটা হয়ে থাকে..

প্রিয়, বিথী
আমি তোমায় ভালোবাসি।
তুমি কেমন আছ ? নিশ্চয় ভাল ! কিন্তু আমি ভাল নেই কথাটা আবার সম্পূর্ণ সত্যও না কেননা ভাল আছি তুমি ভাল আছ বলেই ।
কত প্রচেষ্টা, কত নিবেদন, কত অনুরধ, কিছুতেই তোমার মন গলানো গেল না । তুমি কথা বললে না । কেন বললে না সেটা আমার জানার কথা নয় সেটা তুমি ভালভাবেই জান । হয়তবা তোমার সমস্যা ছিল । আমি ব্যাপারটাকে পজিটিভ ভাবে নিয়েছি । বিশ্বাস কর আমার প্রতিটি মহুরতে স্বাভাবিকতার লক্ষণ নেই । আগের মত কোন কিছুতে মন থাকে না । এটা তারাই বুঝতে পারছে যারা আমার কাছে থাকে । তোমাকে তো তা বোঝানো গেল না কারন তুমি বুঝতে চেষ্টা করনি হয়তো করেছো তা আমার জানা নেই । আমি সত্যি অনেক কষ্টে আছি কেননা আমি তোমাকে আবেগ দিয়ে নয় মন দিয়ে, হৃদয়ের মণিকোঠা থেকে ভালবাসি । জীবনের শেষ মহুরত পরযন্ত এভাবে ভালবাসতে চাই । 

তুমি বলেছ কেন আমি তোমাকে পছন্দ করি ? তুমি কি বলতে পারবে কেন কোন প্রেমিক তার প্রেমিকাকে পছন্দ করে ! এর ব্যাখ্যা কেউ পারেনি তুমিও পারবে না । যদি পারো আমাকে বলিও শিখে নিব । হয়তো তুমি বিশ্বাস করবে না যে এটাই আমার জীবনের লেখা প্রথম প্রেমপত্র আর কোন মেয়েকে দেয়া এটাই প্রথম অফার । কেননা আমার ইচ্ছে ছিল জীবনে একজনকেই প্রপোজ করবো আর তাকে পেতে সব চেষ্টাই করে যাব । বাস্তবে তা করার চেষ্টা করছি তুমি কি পারবে আমাকে একটু হেল্প করতে ? আমি যে তোমার প্রতি উচ্ছুক , এটা বলার অপেক্ষা রাখে না । হয়তবা তুমিও কারন তোমার তোমার কড়া কথাগুলো হয়তো তারই নিদর্শন । 

কেননা কারো মনে ভালবাসা বা অমৃত না থাকলে এভাবে গরল উগলে দিত না । একদিন না একদিন তোমার জমাকৃত কথাগুলো মুখ দিয়ে বেরোবে । দয়া করে আমি মারা যাওয়ার আগে বলিও বললে হয়তো তোমার কথার যতাযথ মূল্য দিতে পারব ।
আমি তোমার মতের বিরুদ্ধে যাব না বা এমন কিছু করবো না এটা নিশ্চিতভাবে বলতে পারি । আমার দিকটা আমি খেয়াল রাখব বাকিটুকু তোমার হাতে । আমি কষ্টের threshold level এ পোঁছে গেছি । আর কষ্ট দিও না তাহলে পাথর হয়ে যাব । তখন আর কিছুই লাভ হবে না । আমি তোমার জন্য কি করতে পারি তা সময়েই বলে দিবে । সে সুযোগ টা তো দিবে।

অনেক রকম মন্তব্য দিয়ে প্রেমিকাকে কনভেন্স করতে গিয়ে। একসময় নিজের বাঁচালে পরিণত হয়। দেখা যাচ্ছে যে তার প্রতিটি কথা তখন কোন মূল্য থাকে না প্রেমিকার কাছে। 

★ যেসব কারণে সাধারণত মানুষ প্রেমে পড়ে কারণ গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক... 




i. প্রথম দেখায় প্রেম:


★ প্রথম দেখাতেই এই ধরনের প্রেমের সূত্রপাত। এ ধরনের প্রেম অনেক ক্ষেত্রেই একতরফা হয়। ছেলেদের ক্ষেত্রে এ ধরনের প্রেম বেশি দেখা যায়। এ ধরনের প্রেমে প্রায় অবধারিতভাবেই তৃতীয় পক্ষের সাহায্যের দরকার পড়ে। এ ধরনের প্রেমের সূত্রপাতে রূপ স্মরণীয় ও দৈহিক সৌন্দর্যের ভূমিকাই বেশি।

ii.বন্ধুত্ব থেকে প্রেম:


★ এই ধরনের প্রেমের ক্ষেত্রে প্রেমিক ও প্রেমিকা দু’জনেই প্রথমে বন্ধু থাকে। তবে  এধরনের প্রেম অনেক সময়ই অকালে ঝরে যায় কোন একতরফা সিদ্ধান্ত বা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। অনেকে বন্ধুত্বের এই রূপান্তর মেনে নিতে পারেনা বলে অনুশোচনায় ভোগে। বিশেষত মেয়েরা।

iii. বিবাহোত্তর প্রেম:


★ এই প্রেম শুধুমাত্র স্বামী ও স্ত্রীর মধ্যে দেখা যায়। বিয়ের ঠিক পর পর প্রথম কয়েক মাস এই প্রেম প্রবল থাকে। বিবাহোত্তর প্রেম ফলাতে হানিমুনের জুড়ি নেই।

 iv. পরকীয়া প্রেম:


★ বিয়ের পর স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষ বা মহিলার সঙ্গে প্রেমকেই পরকীয়া প্রেম বলে। এই পরকীয়া প্রেমতো আদিযুগ থেকে চলে আসছে।

v. অপরিণত প্রেম:


★ এ ধরনের প্রেম সাধারণত স্কুলে পড়ুয়া অবস্থায় হয়ে থাকে। মেয়েরাই এ ধরনের প্রেমে বেশি পড়ে। তবে ছেলেরাও যে পড়ে না তা বলা ভুল হবে। প্রেমিক প্রেমিকাদের দু’জনই সমবয়সী হতে পারে। 

vi. কর্মক্ষেত্রে প্রেম:


★ কর্মসূত্রে দু’জন মানুষের পরিচয়ের মাধ্যমে এ ধরনের প্রেম গড়ে ওঠে। বেসরকারী সংস্থাতে এ ধরনের প্রেম বেশি দেখা যায়। 

vii. মোবাইল প্রেম:




★ বন্ধুর কাছ থেকে চেয়ে নিয়ে বা ফোনবুক থেকে চুরি করে, পাড়ার ফোনের দোকান থেকে সংগ্রহ করে, অন্য কোন সূত্র থেকে নাস্বার পেয়ে বা নিতান্তই মনের মাধুরী মিশিয়ে কোন নাম্বার বানিয়ে তাতে ফোন করে কোন মেয়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এই ধরনের প্রেমের সূত্রপাত।

viii. ইন্টারনেটে প্রেম: 


★ ইন্টারনেটে চ্যাটিংয়ে বা সোশ্যাল মিডিয়াতে প্রেম এটা এখন হামেশাই হচ্ছে। দু’জনের পরিচয়ের মধ্য দিয়ে এ ধরনের প্রেমের সূত্রপাত। এ ধরনের প্রেমে উভয়পক্ষেরই ফাঁকি দেয়ার সুযোগ থাকে অনেক। 
Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates