মোবাইল এর জন্য ১০ টি সেরা ফটো এডিটর আ্যপ

 


মোবাইল ফোন গুলো এক সময় শুধু কথা বলার জন্যই ব্যবহার করা হত। কিন্তু বর্তমানে গেমিং, ভিডিও এডিটিং ও ফোটো এডিং এর মত কাজ গুলোও সুন্দরভাবে করে নেওয়া যায়।

তাই আজ আমরা  এড্রয়েড মোবাইল এর জন্য সেরা কয়েকটি ফটো এডিটর আ্যপ এর লিস্ট করেছি। পছন্দ মত আপনার ফোনে ইস্টল করে ফটো ইডিট করে নিতে পারে।

মোবাইল এর জন্য ১০ টি সেরা ফটো এডিটর আ্যপ

  1. PicArt
  2. Photo Director
  3. Photos Express
  4. Snapseed
  5. Adobe Lightroom
  6.  Photo Editor Pro
  7. Photo Lab
  8.  Photo Editor 
  9. AfterLight
  10. Plixlr

1.PicArt

প্রথম স্থানে রেখেছি  পিসআর্ট আ্যপটিকে। বর্তমান এন্ড্রয়েড মোবাইল এর জন্য সেরা ফটো এডিটর  এর তালিকায় আছে পিসআ্যার্ট।  খুব সহজে এ আ্যপ দিয়ে ফটো এডিট করা যায়। 

এতে রয়েছে অনেক গুলো টুলস। ছবিকে নিখুঁতভাবে কাস্টমাইজ করতে যে ধরনের টুলস ও ফিচার  প্রয়োজন তার সবগুলোই এই আ্যাপ এর মধ্যে বিদ্যমান।  এতে আরও রয়েছে অসাধারণ ফটো ফিল্টার কালেকশন যা আপনার ছবিকে অসাধারণ রূপ দিতে সক্ষম। 

এতে আরও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইফেক্ট যার সাহায্য ছবিকে আরও আকর্ষণীয় করা সম্ভব। আরেকটি ফিচার হরেঅ এই অ্যাপটির মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ করা যায়। 

অ্যাপটি ফ্রি প্রিমিয়াম ভার্সন রয়েছে। ফ্রী ভার্শন টি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। 


  2. Photo Director

সেরার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফটো ডাইরেক্টর অ্যাপ্লিকেশনটি। ফটো ডাইরেক্টর অ্যাপ্লিকেশন টি তে রয়েছে শক্তিশালী টুলস ও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। ছবির মধ্য অবাঞ্চিত কোন কিছু রিমুভ করার জন্য রয়েছে টুলস যা ফ্রী ভার্সন এর মধ্যই রয়েছে। 

অ্যাপটি শুধু প্লেস্টোর থেকেই ৫০ মিলিয়ন এর অধিক ডাউনলোড করা হয়েছে। 

৩. Adobe Photoshop Express

ফটো এডিটর অ্যাপ এর মধ্যে অন্য একটি জনপ্রিয় অ্যাপ হল ফটোশপ এক্সপ্রেস। 

ফটোশপ এক্সপ্রেস আ্যপটি তৈরি করেছে জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা আ্যাডোব।ফটোশপ এক্সপ্রেস এ রয়েছে বিভিন্ন ধরনের ফিল্টারিং। ফটো এডিটিং এর জন্য রয়েছে চমৎকার ইফেক্ট এবং ফটো রেন্ডারিং এর মতো আকর্ষণীয় ফিচার। ফটোশপ এক্সপ্রেস আ্যপটি শুধুমাত্র প্লে স্টোর থেকে 100 মিলিয়ন এরও বেশি ডাউনলোড হয়েছে। 

৪. Snapseed

এই অ্যাপটি গুগলের ডেভলপ করা একটি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপটিতে অনেক জনপ্রিয় টুলস রয়েছে। একদম প্রফেশনাল ফটো এডিটিং কাজের জন্য একটি অধিক জনপ্রিয়।এফবি তে রয়েছে কালার টুলস যা দিয়ে যেকোনো ছবিকে মডিফাই করে নিতে পারবেন। এই অ্যাপটি গুগোল ডেভলপ করেছে তাই সকল টুলস ফ্রীতেই অ্যাপ এ  পেয়ে যাবেন। 

 ৫. Adobe Lightroom 

Adobe Photoshop সম্পর্কে জানেনা এমন  কেউ নেই। কম্পিউটারের জন্য জনপ্রিয় সফটওয়্যার এডোবি ফটোশপ। এডোবি লাইটরুম ফটোশপের মোবাইল ভার্সন বলা চলে। ফটোশপ এর মত ছবি এডিটিং এর জন্য এডোবি লাইটরুম জনপ্রিয়তা পেয়েছে। 

৬. Photo Editor Pro

ফটো এডিটর প্রো ডেভলপ করেছে ইনশট আইএনসি। 

এই অ্যাপটি জনপ্রিয়তার কারণ হচ্ছে এতে রয়েছে প্রচুর ফিল্টার। যারা নিজের ছবি এডিটিং  করতে পছন্দ করেন তাদের জন্য এ আ্যাপটি আমি সেরা  মনে করি। এই অ্যাপটি দিয়ে ছবি ব্যাকগ্রাউন্ড ব্লর করতে পারবেন। যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন তারা এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। 

৭. Photo Lab

ফটো ল্যাব আ্যপটির মাথ্যমে যে কোন ছবিকে ইউনিক টাচ দেওয়া সম্বব। ফটো ল্যাব এ রয়েছে ১ হাজার এ বেশি ইফেক্ট যা আপনার ছবিকে অসাধারণ লুক দিতে পারবেন। এ আ্যাপ এর মধো ইডিটিং এর জন্য কোন টুলস এর কমতি নেই। আ্যাপ ফটো ল্যাব এর মাধ্যমে ছবি ইডিট করে তা সরাসরি সোসাইল মিডিয়ার পোস্ট করতে পারবে।

৮. AfterLight

যারা প্রকৃতিপ্রেমী এখং ভিবিন্ন যায়গায় ঘুরে প্রকৃতির ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য আ্যপটি অধিক কার্যকরী। এই অ্যাপটির মাধ্যমে প্রকৃতির তুলা ছবি খুব সুন্দর ভাবে এডিট করতে পারবেন। পাহাড়-পর্বত এ ধরনের তোলা ছবিতে যেখানে লাইট কম সেখানে আপনি লাইট এডজাস্টমেন্ট করতে পারবেন। 

৯. Plixlr

আরেকটি সেরা আ্যাপ হলো Plixlr . এ আ্যপটর মাধ্যমে সহজে ফটোর ব্যাগগ্রাউন্ড ব্লর ও ব্লর আউট করতে পারবেন। এতে রয়েছে প্রচুর ইফেক্ট ও অটো ফিক্স ফিচার। যার মাধ্যমে এক ক্লিকেই ছবির কালার এডজাস্ট করতে পারবেন।


১০. Photo Editor 

ফটো এডিটর অ্যাপ টি সহজে ফটো এডিটিং করার জন্য জনপ্রিয়। যারা সহজে ফটো এডিট করতে চান তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। অনেকগুলো টুলস রয়েছে যা দিয়ে সুন্দর ভাবে ছবি এডিট করতে পারবেন। 


কিছু কথা:

আমরা এখানে ১০ টি সেরা ও জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ তুলে ধরেছি। যেগুলো দিয়ে আপনি খুব সুন্দর ও নিখুঁতভাবে ছবির কাজ সম্পাদন করতে পারবেন। আপনার পছন্দমত যেকোন একটি ইনস্টল করে ব্যবহার করতে পারেন। আ্যপগুলো প্লে স্টোর ও আ্যপ স্টোর এ পেয়ে যাবেন। 

কোন পশ্ন বা আপনার কাছে সেরা অন্য কোন আ্যপ এর নাম জানাতে চাইলে কমেন্ট করতে পারেন।

ধন্যবাদ 





Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates