কম্পিউটারে বিপ শব্দ কেনো হয় যেনে নিন।


আমরা যখন কম্পিউটার চালু করি তখন মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিপ শব্দ শুনতে পাই। এ শব্দটি আসে কম্পিউটার এর মাদারবোর্ড থেকে। কম্পিউটার এর অবস্থা বুঝাতে এ বিপ শব্দ ব্যবহৃত হয়। কম্পিউটারে স্পিকার যুক্ত না থাকলেও মাদারবোর্ড এ বিল্ট-ইন স্পিকার যুক্ত থাকার কারনে এ শব্দ শুনতে পাওয়া যায়।
কম্পিউটার এ এমন কিছু সমস্য হয় যেগুলো বিপ শব্দ শুনেই বুঝা যায়।
কি সমস্যা হলে কেমন বিপ শব্দ হবে চেয়ে চলুন দেখে নেওয়া যাক।
(১). ১ টি বিপ হলে উইন্ডোজ যদি ঠিক থাকে তবে কম্পিউটার অন হবে যদি অন না হয় তবে হার্ডডিস্ক, সিডি রম, পেনন্ড্রাইব ও মনিটর এর সংযোগ এর সমস্যা। এগুলু চেক করুন।
(২). ছোট একটি বিল শব্দ হলে কম্পিউটার এর সমস্যার তথ্য মনিটর এ সো করবে।
(৩). ৩ বা ৪ টি বিপ শব্দ হলে আপনার কম্পিউটার এর রম স্লটে সঠিক ভাবে সংযুক্ত নেই। রম খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দেখতে পারেন।
(৪). ৫ টি বিপ শব্দ হয়ে কম্পিউটার বন্ধ হয়ে গেলে কম্পিউটার এর সকল যন্ত্রাংশ যথাযথ সংযুক্ত আছে কিনা দেখে নিন।
(৫). ৬টি বিপ হলে কি-বোর্ড সঠিকভান্ব কানেক্টেড আছে কিনা দেখে নিন।
(৬). ৭ টি বিপ শব্দ প্রসেরস এর সমস্যা কে নির্দেশ করে। প্রসেসর এর সংযোগ পরীক্ষা করুন।
(৭). ৮ শব্দ গ্রাফিক্স কার্ড এর সমস্যা। গ্রাফিক্স কার্ড এর সমস্যা হলে ৮ টি বিপ শব্দ শোনা যায়।
(৮). ৯ টি বিপ শন্দ সাধারনত শুনা যায় না। এটা বায়োস সেটাপ কে নির্দেশ করে। এটা খুবই কম শোনা যায়।
(৯). ১০ টা বিপ শব্দ হলে মাদারবোর্ড এর সিমোস চিপ এর সমস্যা এর সমস্যা বুঝানো হয়।
(১০). ছোট ছোট বিপ শব্দ একটানা হলে কম্পিউটার এর পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ড এর সমস্যা।
(১১). একটি বড় বিপ হওয়ার পর ছোট বিপ শব্দ হলে কম্পিউটার এর রম সমস্যা।
(১২). একটানা বিপ শব্দ হতে থাকলেও বুঝবেন আপনার কম্পিউটারের রম এ সমস্যা আছে।
(১৩). একটা বড় ও তিনটি ছোট বিপ শব্দ হলে গ্রাফিক্স কার্ডে সমস্যা আছে।
(১৪). কোন বিপ ছারা কম্পিউটার অন না হলে কম্পিউটার এর পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ড এ সমস্যা আছে।
মাদারবোর্ডে যাদের বিল্টইন স্পিকার যুক্ত করা নেই তারা লাগিয়ে নিতে পারেন অথবা External Speaker চালু রাখুন।
আর যাদের কাছে এই শব্দটি বিরক্তিকর তারা এটি বন্ধ করে দিতে পারেন।
বন্ধ করতে কম্পিউটারের Run অপশনে গিয়ে টাইপ করুন Devmgmt.msc ও Enter কী প্রেস করুন। এবার System Device বের করে এর ভিতর “Non-Plug and play drivers” অপশনটা খুজে বের করে এক্সপান্ড করুন।
ব্যাস, ওর ভিতরে “Beep” অপশন দেখতে পাবেন। এরপর Beep এর উপর রাইট ক্লিক করে Desable ক্লিক করে কম্পিউটারকে রিষ্টার্ট দিন।
এখন আর বিপ শব্দ করবে না।

1 Comments

Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates