যেভাবে কিবোর্ড ব্যবহার করে কম্পিউটার চালু করবেন



যদি আপনার কম্পিউটারটি কোন ডেস্কের ভিতর কোথাও সঞ্চিত থাকে তবে এটি চালু করা কষ্টকর। তবে কি-বোর্ড ব্যবহার করর কম্পিউটার চালু করা যায়। বেশিরভাগ কম্পিউটারে কীবোর্ডটি ব্যবহার করে পাওয়ার অন করা যায়। এটি সাধারণ ডিফল্ট ভাবে বন্ধ থাকে এবং সিস্টেম BIOS এ সিটিং থেকে এটা চালু করে নিতে পারেন।

 সেটাপ করার জন্য BIOS সেটিংস ইন্টারফেস অ্যাক্সেস করুন। আপনি যখন কম্পিউটার চালু করবেন  তখন একটি বিশেষ 'কী' টিপে সিস্টেম BIOS অ্যাক্সেস করা যায়।
 এটি কম্পিউটার এর  উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি "Del" বা " F 12" কী থাকে।
 কম্পিউটারটি  বুট করার সময় স্ক্রিন এর নিচে আসবে কোন "কি" কি টি চাপতে হবে।যা আপনাকে কোন কী টি ব্যবহার করতে হবে।

 কিছু নির্মাতারা এটিকে "System Setup" হিসেবেও উল্লেখ করেন।

Screenshots 


উপযুক্ত সেটিংটি সনাক্ত করুন। সেটিংস সম্ভবত "Power Management" এ থাকবে। "Power On By Keyboard" নামে একটি সেটিং বা এর অনুরূপ কিছু সন্ধান করুন। 
আপনার কম্পিউটারে এই সেটিংটির জন্য বেশ কয়েকটি বিকল্প থাকতে পারে।
এখন কিবোর্ড এর যে "কী" দিয়ে কম্পিউটার চালু করতে চান তা সিলেক্ট করুন  । যেমন ‍আমি ‍ ''P'' সিলেক্ট করলাম। Save & exit করে বেড়িয়ে আসুন।

আপনার সেটিংস পরীক্ষা করুন। সিটিং গুলো পরীক্ষা করুন,  সব ঠিক আছে কিনা চেক করুন । আপনার কম্পিউটার বন্ধ করুন।  কম্পিউটার চালু করুন সেটিং এ যে "কী" সিলেক্ট করেছিলেন। যেমন আমি ’’P''
সিলেক্ট করেছিলাম সে ক্ষেত্রে আমি ‘’P'' চেপে কম্পিউটার চালু করব।
এখন কম্পিউটার টি চালু হবে কিবোর্ড এর "কী" চাপলেই।  

ইচ্ছাব্লগ এর সাথেই থাকুন। 
Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates