স্মার্টফোন এর ব্যাটারির চার্জ দ্রুত ফুরাবে না যে কাজ গুলো করলে


আমরা কম বেশি সকলে স্মার্টফোন ব্যবহার করি। এই স্মার্টফোন ছারা আমাদের দিন চলেই না।  কিন্তু প্রয়োজন এর সময় যদি শখের স্মার্টফোন এর চার্জ ফুরিয়ে যায় এর থেকে বিরক্তিকর কিছু আর হতে পারে না। অনেকে আবার এজন্য রাগে স্মার্টফোন ফোনটি ছুরে ফেলে দেয় বা আজ্ঞাত করে।
অল্প কিছু নিয়ম মেনে চললে এ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। আর আপনার সখের স্মার্টফোন এর চার্জ দ্রুত ফুরানো প্রতিরোধ করা যায়।

১। চার্জ দিবেন যেভাবে 
অনেকে মোবাইল এর ১০০% না হওয়া আগে ফোন চার্জ দিতেই থাকে আবার ১০ % এর নিচে না আসার আগে চার্জ এ বসায় না। তারা ভাবে এতে ব্যাটারি দীর্ঘস্থানী হয়। আসলে এটা একটা ভুল ধারনা। এভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারির উপর চাপ পরে। এতে ব্যাটারি কার্জক্ষমতা কমে যায়।

বিশেষজ্ঞদের মতে ব্যাটারির কার্যক্ষমতা ধরে রাখার জন্য মোবাইল এর চার্জ ৫০% থকে ৮০%  এর মধ্য রাখা উচিত। খেয়াল রাখবেন যেন স্মার্টফোন এর চার্জ ২০ % এর নিচে যেন কমে না যায় এবং ব্যাটারির চার্জ একই শতাংশে যেন না থাকে। 
তবে বর্তমানে স্মার্টফোন শতভাগ চার্জ কখন হয়েছে তা বুঝতে পারে। তাই বর্তমান স্মার্টফোন গুলো সব সময় চার্জে বসিয়ে রাখলে অসুবিধা হবে না। এছারা চার্জ দেওয়ার সময় স্মার্টফোন কম্পানির দেওয়া চার্জার ব্যবহার করুন।  

 ২। ব্যাকগ্রাউন্ড এ চলা এপ্লিকেশন গুলো বন্ধ  রাখুন
স্মার্টফোন গুলেতে আমরা নানা রকম প্রয়োজনিয় এপ্লিকেশন ব্যবহার করে থাকি। আপনি কি জানেন এসব এপ্লিকেশন গুলো আপনার অজান্তেই ব্যাকগ্রাউন্ড এ চালু থাকে। এজন্য আপনার স্মার্টফোন এর চার্জ তুলনার চেয়ে দ্রুত শেষ হতে থাকে। ব্যাগগ্রাউন্ড এ চলা এসব এপ্লিকেশন  বন্ধ করে দিন এবং অপ্রয়োজনীয় এপ্লিকেশন গুলো আনইন্সটল করে দিন। মোবাইল এ ব্যাটারি সাভার অন রাখতে পারেন। এতে ব্যাকগ্রাউন্ড চলা এপ্লিকেশন গুলা বন্ধ রাখে।

৩। স্মার্টফোন কে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন 
আপনার সখের স্মার্টফোনটি রোদ বা অন্য সকল  প্রকার তাপমাত্রা থেকে দৃরে রাখুন। এছারা বেশি ঠান্ডা থেকেও স্মার্টফোন কে দৃরে রাখুন। প্রয়োজনে ব্যটারির তাপমাত্রা মাপার এপ্লিকেশন ব্যবহার করতে পারেন।

৪।  ফোনকে আপডেট রাখুন
আপনার ফোনের অপারেটিং সিস্টেম এর ভার্সন আপডেট রাখুন। এ ছারা যে এপ্লিকেশন গুলো ব্যবহার করেন সেগুলো ও আপডেট রাখুন নিয়োমিত।

৫। চার্জ দীর্ঘস্থানী করুন  
একবার চার্জ দিয়ে স্মার্টফোন  দীর্ঘ সময় ব্যবহার করার চেষ্টা করুন। এতে ব্যাটারির আয়ু অনেক বেশি থাকে। এছারা  ব্লুটুথ, ওয়াইফাই, জিপিস প্রয়োজন ব্যতিত চালু রাখবেন না। এগুলো ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে ফেলে।   

....................
Smartphone,  Battery,    
Previous Post Next Post
Premium By Raushan Design With Shroff Templates